জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত
মোঃ মমিনুল ইসলাম, পার্বতীপুর প্রতিনিধিঃ দিনাজপুরের পার্বতীপুর উপজেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জ্ঞানাঙ্কুর মডেল উচ্চ বিদ্যালয় শতবর্ষে পদার্পণ করছে। এ উপলক্ষে বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনকে ঘিরে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (৩ নভেম্বর) বিকেল ৪টায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংগঠনের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পার্বতীপুরের সাবেক পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন। সভায় আগামী ২৬ ডিসেম্বর বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বিশিষ্টজনদের প্রাণবন্ত উপস্থিতিতে সভাটি পরিণত হয় এক স্মৃতিময় ও আবেগঘন মুহূর্তে। অংশগ্রহণকারীরা বলেন, “গর্বের ১০০ বছর অগ্রযাত্রার নতুন সূচনা!” এক শতকের ঐতিহ্যে ভর করে জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় আজও গর্বের সঙ্গে আলোকিত করছে শিক্ষা অঙ্গনকে “এক শতকের ঐতিহ্য, এক বিদ্যালয়ের গর্ব।”

