দিনাজপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নুরুল হুদা বাবুর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

মোঃ মমিনুল ইসলাম , পার্বতীপুর প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবুর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (৫ নভেম্বর) বিকেলে দিনাজপুরের পার্বতীপুরে স্থানীয় শহীদ মিনার চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রতিশ্রুতিমূলক বক্তব্য রাখেন মনোনয়ন প্রত্যাশী নুরুল হুদা বাবু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুল হুদা শান্ত। মোনাজাতের মাধ্যমে সমাবেশের সূচনা করেন নুরুল হুদা বাবুর বড় ভাই ও শিক্ষক সামসুদ্দোহা দুলু।

সমাবেশে পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থক স্লোগান দিতে দিতে সমাবেশস্থলে সমবেত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *