চট্টগ্রামের কয়েক ঘন্টার ব্যবধানে রাউজানে বিএনপি দলীয় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ৫

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে কয়েক ঘণ্টার ব্যবধানে আবারো গোলাগুলির হয়েছে। রাউজানে বিএনপির অপর পক্ষের গুলিতে ৫ নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার (৫ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের কুইয়াপাড়া চৌধুরীপাড়ায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমন, বাগোয়ান ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল, বাগোয়ান ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম চৌধুরী, বাগোয়ান ইউনিয়ন যুবদলের সহ সভাপতি রবিউল হোসেন রুবেল ও বিএনপি কর্মী মোহাম্মদ সোহেল। তাদের সবার বাড়ি ওই ইউনিয়নে। এর মধ্যে গুলিবিদ্ধ সুমনের বুকে গুলি লাগায় তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত চারজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা ৫ জন্বই এনপির উপদেষ্টা মণ্ডলির সদস্য গোলাম আকবর খোন্দকারের অনুসারী বলে জানা গেছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, আসন্ন ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষরা গুলি ছোড়ে। এতে ৫ জন গুলিবিদ্ধ হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা গুলি করে একটি গাড়িতে করে পালিয়ে যায়। এ বিষয়ে রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: বেলায়েত হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তখন কাউকে পাইনি। বর্তমানে আমরা অভিযানে আছি। কী কারণে এমন ঘটনা ঘটেছে জানার চেষ্টা করছি। ঘটনায় জড়িতের আটকের চেষ্টা চলছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *