এনসিপ‘র নাহিদ জানালেন ৩০০ আসনে কোন সময় দিবে প্রার্থী, তবে বেগম জিয়ার আসনে লড়বে না এনসিপি

অপরাধ তথ্যচিত্র ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ১৫ নভেম্বরের মধ্যে এই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার নারায়ণগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন এনসিপির আহ্বায়ক।
নাহিদ ইসলাম বলেন, ‘এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। শাপলা কলি মার্কায় আমরা ৩০০ আসনে প্রার্থী দেব। তবে আমাদের সংস্কার আর জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি প্রকাশ করলে জোটের ব্যাপারটা বিবেচনা করা হবে।’
‘ইয়াছিনকে ধানের শীষ না দিলে বিএনপি ছাইড়া জামায়াতে যোগ দিমু’‘ইয়াছিনকে ধানের শীষ না দিলে বিএনপি ছাইড়া জামায়াতে যোগ দিমু’

তিনি আরো বলেন, ‘যারা নতুন করে রাজনীতি করতে চান, বাংলাদেশটাকে নতুন করে গড়তে চান–আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা সব জেলায়, সব আসনে সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্ব দেখতে চাই।’ বিএনপির কাছে ৩০০ আসনের ২২২ আসনই চায় মিত্ররা, কোন দল কয়টিবিএনপির কাছে ৩০০ আসনের ২২২ আসনই চায় মিত্ররা, কোন দল কয়টি

এ সময় নাহিদ ইসলাম বলেন, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনটি আসন থেকে লড়বেন। এসব আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো প্রার্থী নাও দিতে পারে। বিএনপির চেয়ারপারসনসহ যাদের অভ্যুত্থানে ভূমিকা আছে তাদের সম্মানে আমরা প্রার্থী নাও দিতে পারি।’

জনমনে আলোচনা মির্জা ফখরুল বলেছেন, জুলােই আন্দোলনে তাদের সরাসরি কোন ভূমিকা নেই তাহলে কেন নাহিদ ইসলাম বললেন, অভ্যুত্থানে ভূমিকা রাখার কথা বলে কেন এনসিপি প্রার্থী হবেনা। তাদেরকে জাতি কিভাবে বিশ্বাস করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *