বিএনপির মনোনয়ন পেলেন না রুমিন ফারহানা সহ হেভি ওয়েট যে নেতারা
অপরাধ তথ্যচিত্র ডেস্ক: বিএনপি ত্রয়দশ নির্বাচনে খসড়াভাবে ২৩৮টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। তবে এই তালিকায় নাম নেই বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার রুমিন ফারহানা। তবে তিনি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রতিক্রিয়া জানিয়ে রুমিন ফারহানা বলেন, “আমার মনোনয়ন আপাতত অন হোল্ড অবস্থায় রয়েছে। তিনি জানান, প্রকাশিত তালিকাটি প্রাথমিক পর্যায়ের, চূড়ান্ত নয়। “এই তালিকায় পরিবর্তন আসতে পারে—কেউ বাদ পড়তে পারেন, আবার নতুন কেউ যুক্তও হতে পারেন। তাই একে চূড়ান্ত হিসেবে দেখা ঠিক হবে না,” বলেন রুমিন ফারহানা।
যদিও এই তালিকা ঘোষণার সময়ই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, এটি দলের প্রাথমিক তালিকা। দল মনে করলে যেকোনো কারণে যেকোনো সংশোধনী আসতে পারে।
সন্ধ্যায় সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণার পর দেখা গেছে এই তালিকায় নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী সোহেল, সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবীর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল, আমিনুর রশীদ ইয়াসিন, দলটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন. আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম, রবিউল ইসলাম রবি, মাগুরার চেষ্টা চালাচ্ছিলেন আলোচিত নেতা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।
অন্যদিকে বিএনপির সিনিয়র নেতাদের পরিবারের সদস্যদের অনেকেই বাদ পড়েছেন মনোনয়ন তালিকা থেকে। দলটির একটি সূত্র জানিয়েছে, আগে থেকে এক পরিবার থেকে একাধিক প্রার্থী না রাখার সিদ্ধান্ত ছিল দলের। যে কারণে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদও বাদ পড়েছেন এই তালিকা থেকে।
তবে যেসব আসন থেকে বিএনপির সিনিয়র নেতারা নির্বাচন করতেন, তাদের মৃত্যুজনিত কারণে কয়েকটি আসন থেকে তাদের সন্তান বা স্ত্রীদের এবার দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি।

