তারাকান্দা ভূমি অফিস যেনো এক দূর্নীতির আখড়া

মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার। তারাকান্দা উপজেলার তারাকান্দা ভূমি অফিসের কানুনগো সার্ভেয়ারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। জানা গেছে তারাকান্দা উপজেলায় যোগদানের পর থেকেই বিভিন্ন অনিয়ম দূর্নীতি ও ঘুষ ছাড়া ফাইল স্বাক্ষর না করার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী সেবা গ্রহীতারা। উপজেলা ভূমি অফিস কেন্দ্রীক কানুনগোর আশ্রয়ে প্রশ্রয়ে গড়ে উঠেছে এক শক্তিশালী সিন্ডিকেট। কর্মরত কানুনগো নাজির সার্বেয়ারের মাধ্যমে ঘুষ বাণিজ্য ভূমি মালিকরা অতিষ্ট হয়ে পড়েছে। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন যে চাহিদা অনুযায়ী ঘুষ না দিলে কোনো টেবিল থেকে ফাইল ছাড়ে না সংশ্লিষ্ট কর্মকর্তারা। সরকারী নিয়ম বহিভূত জমিতে ক্রুটি থাকলেও অর্থের বিনিময়ে ঐ সকল খাজনা খারিজ প্রধান করা হচ্ছে যা তদন্ত করলেই বেরিয়ে আসবে। উক্ত বিষয়টি নিয়ে কানুনগো জানান ভাই মিষ্টি খাওয়ার টাকা দিতে হবে। গত ৩/৪ দিন পূর্বে সরকারী গাছ কর্তন করা হয়েছে। বিষয়টি তারাকান্দা ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে জানানোর পরেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাই তারাকান্দাবাসী মাননীয় জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি তারাকান্দাকে সুষ্ঠ তদন্তে সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য তারাকান্দাবাসী জোর দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *