খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পিকে পুনরায় ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দেয়ায় বটিয়াঘাটা উপজেলা বিএনপির আনন্দ মিছিল
সেখ রাসেল, খুলনা ব্যুরো চিফ: খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু দীর্ঘদিন ধরে অসুস্থ্য থাকায় গুরুত্বপূর্ণ দায়িত্বের কথা চিন্তা করে খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি কে (পুনঃ পদে) খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দেন। ০১/১১/২০২৫ তারিখ কেন্দ্রীয় কার্যলয় থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডঃ রুহুল কবির রিজবীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞাপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
এই আনন্দে বটিয়াঘাটা উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংঠনের পক্ষ থেকে ০২/১১/২০২৫ তাং রোজ রবিবার বেলা ১২ টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বটিয়াঘাটা বাজারের আনন্দ মিছিল ও পথ সভা করেন। এসময় উপস্থিত ছিলেন,বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীম, উপজেলা বিএনপির সদস্য সচিব ফারুক হোসেন খন্দকার, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, কামরুল ইসলাম শিপার, খুলনা জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, খুলনা জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও জলমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আশিকুজ্জামান আশিক। যুগ্ম-আহবায়ক যথাক্রমে অহেদুজ্জামান ওয়াহেদ, কারিমুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি আবুল হোসেন তালুকদার, বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ বাহাদুর মুন্সি, উপজেলা মহিলা দলের সভাপতি রেহেনা আফরোজ সুইটি, জলমা ইউনিয়নের সাবেক সদস্য সচিব মনিরুল ইসলাম হিরো ও সাধরন সম্পাদক আবুল হোসেন,জেলা যুবদলের সাদস্য হাফিজুর রহমান বাবু ও রাসেল, কৃষক দলের হেলাল, জেলা মহিলা দলের কোষাদক্ষ আয়শা আক্তার, শুরখালী ইউনিয়ান বিএনপির সভাপতি রাশেদ কামাল, গঙ্গারামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অলিয়ার রহমান, বটিয়াঘাটা ইউনিয়ান বিএনপির আহবায়ক মোল্লা ইমরান আহম্মেদ, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি,পলাশ মহলদার, বটিয়াঘাটা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইসমাইল হেসেন খান, বায়েজিদ হোসেন, বাদল হাওলাদার, কৃষক দলের বাপ্পি, শামসুল হককাশেম খান, নুরুল ইসলাম মামুন, মাসুম বিল্লাহ, সাহেদুজ্জামান গোলদার, ছাত্র নেতা এস হাসান, জাহিদুল ইসলাম সহ হাজার হাজার নেতা কর্মী, তাদের আনন্দ মিছিল ক্যামেরায় ধারণ করেন বটিয়াঘাটা থানার অনেক সাংবাদিকবৃন্দ।

