মাদ্রাসা গুলোকে গুণগত মান নিয়ে পড়ালেখা করাবো জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

মোঃ খোরশেদ আলমঃ চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, আমরা মাদ্রাসা গুলোকে গুণগত মান নিয়ে পড়ালেখা করার জন্য পাঠদান করাবো। আমাদের ছেলেরা শুধু বাংলাদেশ নিয়ে কম্পিটিশন করবে না, বিশ্বের সাথে কম্পিটিশন করবে। আর সেই অনুযায়ী মনযোগ দিয়ে পড়া লেখা করতে হবে। শুধু কোরআন পড়লে হবে না, এর অর্থ এবং ব্যাখ্যা জানাটা অতীব জরুরী।
শনিবার (১ নভেম্বর) মতলব পৌরসভার বাবুর পাড়ায় দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন।
জেলা প্রশাসক আরো বলেন, সমাজে যোগ্য মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য শিক্ষার কোন বিকল্প নেই। অনেক অভিভাবক শিক্ষা ব্যবস্থা নিয়ে হতাশ। শিক্ষার্থীকে মানুষ হিসেবে গড়ে তুলতে না পারলে সমাজ ব্যবস্থা ও জাতির ধ্বংস অনিবার্য। তাই আসুন প্রত্যেকটা শিক্ষার্থীকে মানুষ হিসেবে গড়ে তুলি।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহ-সভাপতি স্থপতি ইকবাল হাবিবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা, মাদরাসাতুন নাসিয়া চেয়ারম্যান শায়খ কাওসার আহমেদ, ঢাকাস্থ ধানমন্ডি তাকওয়া মসজিদের খতিব মুফতি সাইফুল ইসলাম প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. নূরে আলম মিয়াজী।
এ সময় উপস্থিত ছিলেন মতলব পৌরসভার সাবেক সফল চেয়ারম্যান মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, বাংলাদেশ জামায়েত ইসলাম মতলব দক্ষিণ উপজেলা শাখার আমির আব্দুর রশিদ পাটোয়ারী, ঢাকা ইডেন কলেজের অধ্যাপক শামসুন্নাহার, ইউপি চেয়ারম্যান শহীদুল্লাহ প্রধান, মাদ্রাসার সহ-সভাপতি আবুল কালাম মোঃ সামসুদ্দিন, সেক্রেটারি আনোয়ারুল মামুন শফিক মিয়াজী, মাদ্রাসার জয়েন সেক্রেটারি ফরিদ মিয়াজী, শাহ পরান মিয়াজী, খালেক মিয়াজী, ব্যবসায়ী আলী আক্কাস বকাউলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *