পিরোজপুরে পুলিশের অ্যাডিশনাল আইজি (ডেভেলপমেন্ট) কর্তৃক পুলিশ লাইন্স ফোর্স ব্যারাক পরিদর্শন

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (ডেভেলপমেন্ট) সরদার নুরুল আমিন, বিপিএম শনিবার (১ নভেম্বর) সকালে পিরোজপুর জেলা পুলিশ লাইন্সে অবস্থিত ৩০০ জন ফোর্স (পুরুষ) ব্যারাকের রেট্রোফিটিং এর মাধ্যমে শক্তিশালীকরণ নির্মাণ কাজ পরিদর্শন করেন। এসময় তিনি চলমান নির্মাণ কাজের মান ও অগ্রগতি পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের অ্যাডিশনাল আইজি (ডেভেলপমেন্ট)-কে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার মুনিরা সুলতানা, জেলা পুলিশের বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ অন্যান্য সদস্যরা।

পরবর্তীতে অ্যাডিশনাল আইজি (ডেভেলপমেন্ট) সরদার নুরুল আমিন জেলা পুলিশ লাইন্সে “জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্স” উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *