খুলনা বটিয়াঘাটা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা: খুলনা বটিয়াঘাটা জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষ্যে সমবায় দপ্তর আজ শনিবার সকাল অনুমান ১১ টার দিকে এক আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার জান্নাতুন নেছা, প্রধান অতিথি ছিলেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার এস এম মুস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবউন্নয়ন অফিসার আবু বক্কার মোল্যা, আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার নাসরিন সুলতানা, বি.আর.ডি.বি. এর সভাপতি ও লোকজ এনজিও এর পরিচালক দেবপ্রসাদ মন্ডল সহ কর্মকর্তা কর্মাচারী ও বটিয়াঘাটা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।
সভার পূর্বে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন মোঃ খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক, স্বর্ণালী সমবায় সিমিতি, বটিয়াঘাটা, খুলনা ও একটি র‌্যালি উপজেলা সদর প্রদক্ষিণ করে আলোচনা শেষে সভাটির সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *