তারাকান্দায় কমিউনিটি মেডিকেল অফিসারের দায়িত্ব হস্তান্তর।

হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার।
তারাকান্দা উপজেলার ০৫ নং বালিখাঁ ইউনিয়নের বালিখাঁ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কমিউনিটি মেডিকেল অফিসার ডা. সুব্রত চাকলাদার (লিটন) দীর্ঘ ৩২ বছর দায়িত্ব পালন শেষে গত ৩০/১০/২০২৫ইং তারিখে বালিখাঁ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের এফডব্লিউবি জনাবা পারুল বেগমের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন অত্র ক্লিনিকের জমিদাতা ডা. মোঃ হেলাল উদ্দিন সরকার। ডা. সুব্রত চাকলাদার ৩২ বছর দায়িত্ব পালন করে ০৫ নং বালিখাঁ ইউনিয়নের জনসাধারণের সাথে কোনো দিন খারাপ আচরণ করেন নি। ডা. সুব্রত চাকলাদার অবসর নেওয়ায় ০৫ নং বালিখাঁ ইউনিয়নে জনসাধারণ কৃতজ্ঞতা ও শোক প্রকাশ করেন। অতিসত্তর ০৫ নং বালিখাঁ ইউনিয়নের জনসাধারণ উক্ত পদে একজন ডা. দেওয়ার জন্য প্রশাসনিক কর্মকর্তার নিকট জোর দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *