মতলবে বিএনপি নেতা ড.জালাল উদ্দিনের পক্ষে সহধর্মিণীর উঠান বৈঠক

মোঃ খোরশেদ আলমঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের পক্ষে তার সহধর্মিনী প্রকৌশলী শাহনাজ শারমিন ঘরে ঘরে জনে জনে উঠান বৈঠক করেছেন। বুধবার (২৯ অক্টোবর) মতলব পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত ৩১দফা বাস্তবায়নে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রকৌশলী শাহনাজ শারমিন বলেন, মা বোনদের মূল্যবান ভোটে আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে । জালাল সাহেব সুখে দুঃখে দীর্ঘ ১৬ বছর মামলা হামলায় জর্জরিত নেতা কর্মীদের পাশে ছিলেন, আমরা প্রত্যাশা করি দেশনায়ক তারেক রহমান আগামী নির্বাচনে চাঁদপুর -০২ আসনে আপনাদের নেতাকে ধানের শীষে মনোনয়ন দিবেন।
তিনি আরো বলেন, বি এন পি হলো জনগনের দল, আমি জালাল উদ্দিন এর জন্য ভোট চাইতে আসি নাই। আমি এসেছি আগামীর রাষ্ট্রনায়ক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম জানাতে। আমি আজকে এসেছি মা বোনদের কাছে ধানের শীষে ভোট চাইতে। আপনারা সবাই বৈশম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাদের নেতা তারেক রহমানকে ক্ষমতায় আনবেন। তাহলে আমরা সবাই ভাল থাকবো। এসময় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব পৌর বি এন পির সভাপতি শোয়েব আহম্মেদ সরকার, মতলব দক্ষিন উপজেলা বি এন পির সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সাগর, পৌর বি এন পির সাধারণ সম্পাদক ভিপি জাকির, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ডাঃ শোয়েব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উপজেলা যুবদলের আহবায়ক মুজাহিদুল ইসলাম কিরণ, পৌর বি এনপির সাংগঠনিক সম্পাদক জাকির প্রধান, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক, কামাল উদ্দিন বিপ্লব,। আরো উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড বি এনপির সভাপতি শাজাহান সাগর, সাধারন সম্পাদক সাদিকুর রহমান লাকা, উপজেলা বি এন পির সহ- প্রচার সম্পাদক কামরুজ্জামান, ওয়ার্ড যুবদলের সভাপতি হেলাল উদ্দিন মিয়াজি, সাধারন সম্পাদক সবুজ দেওয়ান, সাবেক ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক মামুন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *