জুলাই সনদের আইনি ভিত্তি দেয়ার এখতিয়ার এই সরকারের নেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যদিকে কাবিননামায় সাইন করেছে বিএনপি এখন না বলার সুযোগ নেই এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা: জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশে প্রতীয়মান হয় দীর্ঘ এক বছরব্যাপী সংস্কার কমিশন জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন, অর্থ ও সময়ের অপচয় প্রহশনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা। গণতন্ত্রের রাজনৈতিক দলগুলো ভিন্ন মত থাকবে এটাই স্বাভাবিক। ঐকমত্য কমিশনের প্রস্তাব ও সুপারিশ থেকে বোঝা যায়, দীর্ঘ এক বছরব্যাপী জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের ধারাবাহিক আলোচনা মূলত অর্থহীন, সময় ও সম্পদের অপচয়মূলক, প্রহসনাত্মক এবং জাতির সঙ্গে প্রতারণামূলক ছিল। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই। যে কোনো আদেশ অবশ্যই রাষ্ট্রপতির স্বাক্ষরিত হতে হবে। সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

অন্যদিকে কাবিননামায় সাইন করেছে বিএনপি; তারা জুলাই সনদে ‘হ্যাঁ’ বলেছে, তাই তাদের ‘না’ বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘‘বিএনপির জন্ম হয়েছিল ‘হ্যাঁ’ ভোটের মধ্য দিয়ে, মৃত্যু হবে ‘না’ ভোটের মধ্য দিয়ে।” বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) নাগরিক ঐক্যের আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
দেশে তিনবার গণভোট: কোন ভোটে কত শতাংশ কাস্ট হয়েছিল?দেশে তিনবার গণভোট: কোন ভোটে কত শতাংশ কাস্ট হয়েছিল? পাটওয়ারী বলেন, ‘আপার হাউজের পিআর, লোয়ার হাউজে এনে জামায়াত পুরো বিষয়টি খেলো করে তুলেছে।’ তিনি অভিযোগ করেন, আইন উপদেষ্টার ওপর তাদের আস্থা নেই। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে শহিদ মিনারে মানুষ মাঝে গিয়ে সংস্কার আদেশ জারি করতে হবে।’ নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে সংস্কার কমিশনকে ভিন্ন খাতে পরিচালনা করতে চেয়েছে। তিনি বলেন, ‘জাতীয় পার্টি ও আওয়ামী লীগের ব্যাপারে ছাড় নেই।’ সরকারকে তিনি আবেদন করে বলেন, ‘জুলাই সনদের কিছু শব্দ স্পষ্ট করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *