পার্বতীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মোঃ মমিনুল ইসলাম, পার্বতীপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে পার্বতীপুর শহরের ঢাকা মোড় কোচ চত্বরে নেতাকর্মীরা জড়ো হন। এ সময় যুবদলের নেতাকর্মীরা বাদ্য বাজিয়ে, নেচে-গেয়ে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে অংশ নেন।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকামোড় কোচ চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান স্বপন।
যুবদলের সমাবেশে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এজেডএম রেজওয়ানুল হক।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে, তারুণ্যের শক্তিতে বলিয়ান হয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ, পার্বতীপুর-ফুলবাড়ী এলাকায় আগামী জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষে ভোটের বিপ্লব হবে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও পার্বতীপুর পৌরসভার মেয়র এজেডএম মেনহাজুল হক, সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দীন আহমেদ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোখলেছুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জোবায়ের হোসেন বাবু, মো. রায়হান আলী, হারুনুর রশিদ মুকুল এবং সমাবেশের প্রধান বক্তা পৌর যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম বাবু প্রমুখ।
সমাবেশে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

