পিরোজপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার:
নানান আয়োজনে পিরোজপুরে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা স্টেডিয়াম মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।

সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান তুষার, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, যুগ্ম আহ্বায়ক রিয়াজ সরদার, মোঃ আজাদুল হক খান, সালমান জাকির, তানজিদ হাসান শাওনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

র‌্যালি ও আলোচনা সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক যুবদল নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন,বর্তমান সময়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে। এসব অপচেষ্টা প্রতিহত করতে পিরোজপুর জেলা যুবদলসহ সারাদেশের সব ইউনিট ঐক্যবদ্ধ ও সতর্ক অবস্থানে রয়েছে।”

অনুষ্ঠানটি পিরোজপুর জেলা যুবদলের উদ্যোগে সফলভাবে সম্পন্ন হয়, যেখানে নেতা-কর্মীদের অংশগ্রহণে দলীয় সংহতি ও উদ্দীপনার এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *