পিরোজপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার: নানান আয়োজনে পিরোজপুরে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা স্টেডিয়াম মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কামরুজ্জামান তুষার, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, যুগ্ম আহ্বায়ক রিয়াজ সরদার, মোঃ আজাদুল হক খান, সালমান জাকির, তানজিদ হাসান শাওন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ সোহেল শেখ, সাবেক সাধারন সম্পাদক তানজিদ রশিদ বাপ্পি সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

