তারাকান্দায় অবৈধ ঘরের বিপুল সমাহার।

হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার: তারাকান্দা উপজেলার ০৫ নং বালিখাঁ ইউনিয়ন পরিষদের উত্তর পাশে ৮/৯ টি টং ঘর এবং পুতা ঘর উত্তলন করার ফলে রাস্তা দিয়ে যানবাহন চলা চলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। উক্ত রাস্তা দিয়ে দৈনিক হাজার হাজার যানবাহন চলাচল করে। রাস্তাটি পাশ কম থাকায় যে কোনো সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।বার বার উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দেওয়া সত্বেও উপজেলা নির্বাহী অফিসার কোনো পদক্ষেপ নেয়নি। বরং উক্ত টং ঘর গুলো ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাকে লিজ দেওয়ার জন্য বলে। তাই উক্ত টং ঘর গুলোর মালিক ইউনিয়ন পরিষদকে ৫০০ টাকা করে ভাড়া প্রধান করে মাসের পর মাস ভাড়া দিয়ে আসতেছে। বিষয়টি অবগতির জন্য মাননীয় জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেছেন বালিখাঁ ইউনিয়নের জনসাধারণ। বিষয়টি অতীব জরুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *