ফুলপুরে নিম্নমানের ইটের খোয়া দিয়ে রাস্তার কাজ চলছে, দেখার মতো কেউ নেই।
হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার: ফুলপুরে নিম্নমানের ইটের খোয়া দিয়ে করা হচ্ছে রাস্তার কাজ। শনিবার, সুতিয়া পয়ারী শহিদের বাড়ি পর্যন্ত রাস্তাটি খুবই নিম্নমানের মাটি মিশ্রিত সুড়কী ব্যবহার করা হচ্ছে। বিষয়টি নিয়ে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।এই বিষয়ে মাননীয় জেলা প্রশাসক, মাননীয় নির্বাহী অফিসার ও মাননীয় ইন্জিনিয়ার সাহেবের সুদৃষ্টি কামনা করেছেন এলাকা বাসী। তাই রাস্তাটি সুষ্ঠ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবী দাবি জানিয়েছেন পয়ারী ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

