বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে কালিগঞ্জে ক্ষুদে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
সাইফুল ইসলাম, ঝিনাইদহ সংবাদদাতা –
বিজ্ঞান শিক্ষাই সভ্যতা বিনির্মাণের একমাত্র উপায় এ বিষয়কে ভিত্তি করে ঝিনাইদহের কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশ নেয় পঞ্চম শ্রেণির ‘ক’ ও ‘খ’ শাখার দুটি দল। ‘ক’ শাখা পক্ষ দল এবং ‘খ’ শাখা বিপক্ষ দল হিসেবে অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় শিক্ষার্থীরা যুক্তি ও পাল্টা যুক্তির মাধ্যমে নিজেদের অবস্থান উপস্থাপন করে। বিচারকদের রায়ে পক্ষ দল বিজয়ী হয় এবং সেরা বিতার্কিক নির্বাচিত হন নুসরাত জাহান, পক্ষ দলের দলনেতা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচ. এম. রোকনুজ্জামান।
অতিথিরা বলেন, শিশুদের মাঝে যুক্তি, সততা ও জ্ঞানের আলো ছড়িয়ে দিতে স্কুল পর্যায়ে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে এমন আয়োজন আরও বাড়ানো হবে

