তারাকান্দা প্রাথমিক বৃত্তি পরীক্ষার মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।
হেলাল উদ্দিন সরকার : স্টাফ রিপোর্টার। তারকান্দা উপজেলার ৫ নং বালিখাঁ ইউনিয়নের ১২টি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার মডেল টেস্ট বালিখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। ১২টি প্রাথমিক বিদ্যালের মডেল টেস্ট বৃত্তি পরীক্ষার ৮৯ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে। ৮৯ জন ছাত্র ছাত্রীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৪ জন।কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন মোঃ ওয়ালী উল্লাহ ও হল সুপারের দায়িত্বে ছিলেন সুলতান আহম্মেদ। বিপুল উদ্দীপনার মধ্যে দিয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষার মডেল টেস্ট পরীক্ষা সমাপ্তি হয়।

