মৎস্যজীবীদল ধানের শীষ মার্কা নিয়ে ভোটারের বাড়ি বাড়ি।
মোঃ সুরুজ ঝিনাইদহ প্রতিনিধি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝিনাইদহ ২, আসনে ধানের শীষ মার্কার প্রচার প্রচারণা ও ভোট চাওয়া উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবীদল ঝিনাইদহ সদর ১৩,টি ইউনিয়নে সমন্বয়ে দায়িত্ব প্রদান করেন।
ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবীদল ঝিনাইদহ জেলা শাখার সাথে ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব এ্যাডঃ মুন্সী কামাল আজাদ পান্নু সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে ১৩,টি ইউনিয়নে জাতীয়তাবাদী মৎস্যজীবীদের পক্ষ থেকে সমন্বয়কারী দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। ১৩ ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ববিন্দু নামের তালিকা নিম্নে : সাধুহাটি মুস্তাফিজুর রহমান। খোকন মধুহাটি আবু সালেক।
সাগান্না মোঃ শাহনেওয়াজ সুমন। হলিধানী জামির হোসেন ঝন্টু। কুমড়াবাড়িয়া শ্রী সমীর কুমার হালদার। গান্না তৌকির আহম্দে লিখন। পাগলাকানাই মোঃ মনিরুল ইসলাম। পোড়াহাটি বাদশা বুলবুল। হরিশংকরপুর সুরুজ বাঙালী। পদ্মাকর আবুল বাশার। দোগাছি জাহাঙ্গীর হোসেন ফারুক। সুরাট আলমাস মিয়া। কালিচরণপুর এস, এম, টিটন।
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ঝিনাইদহ জেলা শাখার আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান খোকন, ও সদস্য সচিব মোঃ শাহনেওয়াজ সুমন বলেন বাংলাদেশের উন্নয়নের মার্কা ধানের শীষ আমরা ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ মার্কা ভোট চাচ্ছি জনগণের মুখে এখন হাসি অন্তরে ভালোবাসা ধানের শীষ কে ভোট দেবে।

