প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি’র নাহিদ ইসলাম, বিকেলে জামায়াতের প্রতিনিধিদল এবং পূর্বেই বিএনপির প্রতিনিধিরা
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা: রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল। আজ বুধবার বিকাল সোয়া ৫টায় প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের বৈঠক শুরু হয়। প্রতিনিধিদলে ছিলেন- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও খালেদ সাইফুল্লাহ।
অন্যদিকে জামায়ত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন পাঁচ সদস্যরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় আজ বিকাল সাড়ে ৫টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন প্রবেশ করবে প্রতিনিধিদলটি।
তারও আগে গতকাল (২১ অক্টোবর) মঙ্গলবার বিকালে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির প্রতিনিধিদল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।

