ঝিনাইদহে বাসের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত, আহত পাঁচ

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা – ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের চারমাইল এলাকায় বিকল ট্রাককে পিছন থেকে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত পাঁচজন। মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপার আলিমুল ইসলাম (২৬) নড়াইল সদর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ভোরের দিকে ধানবোঝাই একটি ট্রাক বিকল হয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। ট্রাকের চালক ও হেলপার তখন সেটি মেরামতের চেষ্টা করছিলেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে যশোরের চৌগাছাগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুয়াশা ও অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হেলপার আলিমুল ইসলাম মারা যান এবং দুই গাড়ির চালক ও যাত্রীসহ পাঁচজন আহত হন।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার এসআই ইয়াছির আরাফাত জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন,কুয়াশা আর অতিরিক্ত গতিই দুর্ঘটনার মূল কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *