বর্তমান অন্তর্বর্তী সরকার আরও ২/১ বছর থাকবে: মন্তব্য সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভূঁইয়া
সেখ রাসেল সহকারী দপ্তর সম্পাদক: সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভূঁইয়া সোমবার তার ফেসবুক পোষ্টে লিখেছেন ‘আগামী পাঁচ বছরে আমরা কোথায় যাচ্ছি?’
‘বর্তমান অন্তর্বর্তী সরকার আরও ২/১ বছর থাকবে দাবি/মন্তব্য করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া। তারপর নির্বাচনে বিএনপির ক্ষমতা আরোহণের সম্ভাবনা। বিএনপি পুরো মেয়াদ শেষ করতে হলে নির্ভর করবে কিছুটা ভারতের কৌশলগত অবস্থানের ওপর এবং কিছুটা আওয়ামী লীগের প্রত্যাবর্তন ও শক্তি সঞ্চয়ের ওপর। যদি বিএনপি তার বিরুদ্ধে পরিচালিত পরিকল্পিত সহিংসতা-বিরোধী আন্দোলন দমনে ব্যর্থ হয় তবে ১/১১-র পুনরাবৃত্তি ঘটতে পারে।
‘অদক্ষতা, আইন-শৃঙ্খলা অবনতির কারণে অথবা ছাত্রচাপের মুখে সংস্কার-মিশনে হাত দিলে, নির্বাচন না হয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে। তখন দুর্বল মন্ত্রীরা বদলাবে ও কিছু উপদেষ্টারা এবং ড. ইউনূসকে প্রেসিডেন্ট করে ঐকমত্যের জাতীয় সরকার গঠিত হবে।’ ‘সংবিধান বদলের ক্ষীণ গুঞ্জন উচ্চকিত হলে— আগামী পাঁচ বছর যাবে গণপরিষদের নির্বাচন, সংবিধান প্রণয়ন ও গণভোটে। যাই ঘটুক, এই পাঁচটি বছর দেশকে বাস করতে হবে বিভ্রান্তি, অস্থিরতা, প্রতিবাদ, আন্দোলন, হরতাল-অবরোধ ও সহিংসতার ভেতর দিয়ে। পঙ্গু অর্থনীতি দরিদ্রদের আরও বিপদ ফেলবে এবং সামাজিক-অর্থনৈতিক সূচকে বাংলাদেশ ক্রমাগত পেছাতে থাকবে।’

