দেবহাটায় সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভায় ডিসি “মোস্তাক “
মিজানু ররহমান দেবহাটা সাতক্ষীরা প্রতিনিধিঃ দেবহাটায় সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভায় ”সমবায় দর্শন অনুযায়ী একটি করে গ্রামকে উন্নত ও আধুনিক গ্রামে রূপান্তর করা হবে ” ডিসি মোস্তাক আহমেদ। দেবহাটা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শনিবার ১৭ অক্টোবর সকাল ১১ টায় পারুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সমবায় অধিদপ্তর, ঢাকা কর্তৃক বাস্তবায়নাধীন ” সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্প (২য় সংশোধিত)” এর আওতায় মতবিনিময় সভায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা’র সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মন্ডলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, বিশেষ অতিথি ছিলেন যুগ্ম নিবন্ধন(প্রশাসন, মাসউ ও ফাইল্যান্স, সমবায় অধিদপ্তর ঢাকা) ও প্রকল্প পরিচালক মোহাম্মদ হেলাল উদ্দীন, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী,জেলা জামাতের সহকারী সেক্রেটারি মাহবুবুর আলম, দেবহাটা উপজেলা জামাতের আমির মাও: অলিউল ইসলাম, ২নং পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। এসময় আরো উপস্থিত ছিলেন দেবহাটা প্রস ক্লাবের সভাপতি মীর খাইরুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও ছাত্র প্রতিনিধি ইমরান বাশার প্রমুখ। মতবিনিময় সভায় বক্তরা বলেন, প্রকল্পের অগ্রগতি কি ভাবে উন্নয়ন করা যাবে, বিভিন্ন দিক সহ সংশ্লিষ্ট চ্যালেঞ্জ সম্পর্কে সরকারি উদ্যোগে কি ভাবে গ্রামগুলোকে উন্নত ও আধুনিক করার লক্ষে কাজ করা যাবে সেই সকল বিষয়ের উপর আলোচনা করা হয়।

