রংপুর জেলা পীরগাছা থানার গুঞ্জর খা গ্রামের বারেক এর পুত্র সৌদি প্রবাসী জয়নাল আবেদীন আদালতের আসামী হয়েও ইমিগ্রেশন দিয়ে দেশ ত্যাগ করে পালানোর চেষ্টা
স্টাফ রিপোর্টার: রংপুর জেলার পীরগাছা থানাধীন গুঞ্জর খা গ্রামের আব্দুল বারেক এর পুত্র জয়নাল আবেদীন একই গ্রামের মোঃ নুরুল ইসলাম এর মেয়ে মোসাঃ নুসরাত জাহান নিঝুম এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ঘর সংসার চলমান অল্প সময়ের মধ্যেই স্বামী জয়নাল আবেদনী বিদেশ যাত্রায় (সৌদি) গমন করে। বিদেশে অবস্থান করত: দেশ বাড়ীতে স্ত্রীর কোন খোজ খবর নেয় না। দীর্ঘদিন অতিক্রম করার পর দেশ গ্রামে ফিরলেও স্ত্রী মোসাঃ নুসরাত জাহান নিঝুম এর কোন খোজ খবর না নিয়ে পুনরায় দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এমনটি গুঞ্জন রয়েছে।
জানা যায় স্ত্রী নুসরাত জাহান ০৯/১২/২০২৪ তারিখে সিনিয়র সচিব, জন নিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ দায়ের করেছে ও ০৯/০৯/২০২৫ তারিখে গ্রেফতারি পরোয়ানার আদেশ কামনা করে এবং ৩০/০৯/২০২৫ তারিখে রংপুর পারিবারিক জজ আদালতে ৭৫/২৫ নং একটি মামলা দায়ের করেছে।
পরপর দুই প্রকারের মামলা যথাক্রমে: রংপুর নালিশী আদালতের তদন্তনাধীন চলমান এই মুহুর্তে আসামী জয়নাল আবেদনী পুনরায় বিদেশে পালানোর জন্য ১৮/১০/২০২৫ তারিখ ফ্লাইটে চলে যাচ্ছে জানতে পেরে বিমান বন্দরের ইমিগ্রেশনে ছবি সহ অবগত করা হয়েছে। যাহাতে রংপুর আদালতের ৭৫/২৫ নং মামলার আসামী বিদেশ গমনে উড়াল দিতে না পারে। (বিস্তারিত জানতে আগামীতে পত্রিকার পাতায় চোখ রাখুন)

