২৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার: কেএমপি

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
আজ ১৬ অক্টোবর ২০২৫ তারিখ দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশের লবণচরা থানা পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে। খুলনা-মোংলা মহাসড়কের সাচিবুনিয়া বিশ্বরোড মোড় এলাকা থেকে মাদক কারবারি ১) গোবিন্দ চন্দ্র দাস (২১), পিতা-সৌরভ চন্দ্র সরকার, সাং-চকবাজার, শুভপুর, থানা-কুমিল্লা কোতোয়ালী, জেলা-কুমিল্লা, ২) জীবন হোসেন (২১), পিতা-মোঃ হোসেন আলী, সাং-চকবাজার, শুভপুর, থানা-কুমিল্লা কোতোয়ালী, জেলা-কুমিল্লা এবং ৩) মুন্না (২১), পিতা-মোঃ মিন্টু মিয়া, সাং-চকবাজার, শুভপুর, থানা-কুমিল্লা কোতোয়ালী, জেলা-কুমিল্লাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের হেফাজত হতে ২৪ কেজি গাঁজা, ২টি মোবাইল ফোন এবং মাদক বহনের ৩টি ব্যাগ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে লবণচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

মাদকের উৎস, বিক্রয়ের উদ্দেশ্য এবং চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *