খুলনা বিএনপি থেকে ১ আসনে মনোয়ন প্রতার্শী আমির এজাজ খানের জনসভা
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা: খুলনা ১ আসনের বিএনপি থেকে সংসদ সদস্য প্রার্থী আলহাজ আমীর এজাজ খানের ঐতিহাসিক জনসভা ১৬ অক্টোবর বিকেল ৩ টায় বটিয়াঘাটা বাজারে অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা ও বটিয়াঘাটা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিকুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ১ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আমীর এজাজ খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বার বার নির্বাচিত বটিয়াঘাটা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার খারুক হোসেন, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও জলমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আশিকুজ্জামান আশিক।
খুলনা দাকোপ বটিয়াঘাটা অঞ্চলে বিএনপিকে কে চিনিয়েছেন এবং ধানের শীষ প্রতীক নিয়ে বার বার সাংসদ সদস্য হিসেবে নির্বাচন করেছেন আমির এজাজ খান। তিনি বলেন,”আমি ৩০ বছর ধরে সুখে দুঃখে আপনাদের পাশে ছিলাম থাকবো। আমি আশাবািদি আপনারা আমাকে ভোট দেবেন।” এছাড়া এলাকার উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দেন। এসময়ে আরো উপস্থিত ছিলেন কামরুল ইসলাম শিপার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক যথাক্রমে সাইফুল ইসলাম, অহেদুজ্জামান ওয়াহেদ কারিমুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি আবুল হোসেন তালুকদার, বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ বাহাদুর মুন্সি, উপজেলা মহিলা দলের সভাপতি রেহেনা আফরোজ সুইটি, জলমা ইউনিয়ানের সাবেক সদস্য সচিব মনিরুল ইসলাম হিরো ও সাধরন সম্পাদক আবুল হোসেন,জেলা যুবদলের সাদস্য হাফিজুর রহমান বাবু ও রাসেল, কৃষক দলের হেলাল, জেলা মহিলা দলের কোষাধ্যক্ষ আয়শা আক্তার, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি, বটিয়াঘাটা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইসমাইল হেসেন খান, বায়েজিদ হোসেন, বাদল হাওলাদার, কৃষক দলের বাপ্পি, সাহেদুজ্জামান গোলদার, ছাত্র নেতা এস হাসান, সহ হাজার হাজার নেতা কর্মী।

