তারাকান্দায় দোকানের জায়গা দখল খুটির জোর কোথায়?
আরফান ফাহাদ: তারাকান্দা প্রতিনিধি: ০৫ নং বালিখাঁ ইউনিয়নের বালিখাঁ বাজারে অবৈধ ভাবে মোহাম্মদ আজহারুল ইসলাম সাঙ্গ পাঙ্গ নিয়ে রাতের অন্ধকারে আবুল হোসেনের দোকানের জায়গা দখল করে। আবুল হোসেন উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার তারাকান্দা, স্থানীয় তহসিলদার আবু তাহেরকে আবুল হোসেন লিখিত অভিযোগ দেওয়া সত্ত্বেও কোন পদক্ষেপ নেননি। বিষয়টি অবগতির জন্য আবুল হোসেন মাননীয় জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করা হলো। আবুল হোসেন একজন নিরীহ গরিব লোক। তার জায়গা উদ্ধার কল্পে মাননীয় জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করা হলো। প্রকাশ থাকে যে আজহারুল ইসলাম আওয়ামীলীগের একজন ক্যাডার।

