ঝিনাইদহে মানবপাচার প্রতিরোধে সিটিএন কমিটি গঠন।

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা –
স্থানীয় পর্যায়ে মানবপাচার বিরোধী কার্যক্রমে নিয়োজিত বেসরকারি কমিউনিটি ভিত্তিক সংস্থা এবং বেসরকারি উন্নয়ন সংস্থা’র মধ্যে সমন্বয় প্রতিষ্ঠার লক্ষ্যে একটি কাউন্টার ট্র্যাফিকিং গঠন ও সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ শহরের সৃজনী কনফারেন্স রুমে সুইজারল্যান্ড দূতাবাসের আর্থিক সহযোগীতায় উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে আশ্বাস প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানটির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তর।

এ সময় রুপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহের সভাপতিত্তে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইনরক ইন্টারন্যাশনালের সিনিয়র ম্যানেজার গোলাম রব্বানী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইনরক ইন্টারন্যাশনালের আশ্বাস প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর সুপ্তি দিব্রা,ওয়েল ফেয়ার এফোর্টস এর নির্বাহী পরিচালক মোছা. শরিফা খাতুন।এছাড়াও ঝিনাইদহের বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও প্রতিনিধিগণ।

সে সময় অনুষ্ঠানে কাউন্টার ট্র্র্যাফিকিং নেটওয়ার্ক এর অগ্রাধিকার ভিত্তিক কাজ চিহ্নিতকরণ বিষয়ে আলোকপাত করেন আশ্বাস প্রকল্পের প্রকল্প সমন্বকারী মো. রবিউল ইসলাম বাবু।এবং আশ্বাস প্রকল্পের পরিচিতি ও এর আওতায় চলমান কার্যক্রম কর্মকৌশল এবং প্রত্যাশিত ফলাফল নিয়ে আলোচনা করেন উইনরক ইন্টারন্যাশনালের আশ্বাস প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর সুপ্তি দিব্রা।এছাড়াও অভিজ্ঞতা বর্ণনা করেন সিটিপ এ্যাক্টিভিস্ট সোহানা এবং ইমন হাসান সহ লিডার সারভাইভার নিলা খাতুন।

অনুষ্ঠানটির মূল লক্ষ্য,মানব পাচার বিরোধী সচেতনতা ও প্রতিরোধ মূলক কর্যক্রমে সহায়তা প্রদান এবং মানব পাচারের শিকার ব্যাক্তিও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সমন্বিত সেবা কার্যক্রমের সাথে যুক্ত করার মাধ্যমে তাদের সুরক্ষা নিশ্চিত করা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রুপান্তর ঝিনাইদহের প্রোগ্রাম অফিসার মো. আল মামুন ও সার্বিক সহযোগীতা করেন কমিউনিটি ফ্যাসিলিটেটর অননীয় বিশ্বাস।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *