নির্বাচনের দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতঃ

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
আজ ১৫ অক্টোবর ২০২৫ তারিখ বিকাল ০৩.৩০ ঘটিকায় বয়রাস্থ পুলিশ লাইন্সে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত আইজিপি জনাব মোঃ আলী হোসেন ফকির।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে হলে পুলিশের সর্বস্তরে পেশাদারিত্ব, সততা ও দক্ষতা অত্যন্ত জরুরি। নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রতিটি সদস্যকে দায়িত্বশীল মনোভাব, ন্যায়নিষ্ঠা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাজ করতে হবে। তিনি আরো বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা আরও বৃদ্ধি পাবে। নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা বজায় রাখা, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিঃ দায়িত্বে ইএন্ডডি/এফএন্ডবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব এম, এম শাকিলুজ্জামান; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সদর) জনাব শামীমা আক্তার সুমী, পিপিএম-সেবা-সহ প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *