আদেশের খসড়া না দেখে সই করবে না এনসিপি, নাহিদ ইসলাম

সেখ রাসেল, সহকারী দপ্তর সম্পাক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সনদ স্বাক্ষরের আগেই প্রকাশ করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জনগণের সার্বভৌম অভিপ্রায় অনুসারে প্রধান উপদেষ্টা জারি করবেন। জুলাই সনদ স্বাক্ষরের আগেই সনদ বাস্তবায়নের যে আদেশটা হবে সে আদেশের খসড়ায় আমাদের ঐকমত্য হতে হবে। তার ওপর ভিত্তি করে আমরা জুলাই সনদে স্বাক্ষরের বিষয়টা বিবেচনা করব।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীতে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আদেশ জারিসহ তিনটি শর্ত না মানলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
১. জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ‘টেক্সট’ এবং গণভোটের প্রশ্নটি চূড়ান্ত করে আগেই জনগণের কাছে প্রকাশ করতে হবে। আমরা আদেশের টেক্সট আগেভাগে দেখতে চাই। ড. ইউনূস যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের শক্তিতে সরকার গঠন করেছেন, তাই তিনি এই আদেশ প্রেসিডেন্ট হিসেবে নয়, বরং গভর্নমেন্ট হিসেবে জারি করবেন।
২. জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসেবে প্রধান উপদেষ্টা জারি করবেন।
৩. গণভোটের মাধ্যমে জনগণ যদি জুলাই সনদে রায় দেয়, তবে ‘নোট অব ডিসেন্ট’ এর কোনো কার্যকারিতা থাকবে না। গণভোটের রায় অনুযায়ী আগামী নির্বাচিত সংসদ তাদের উপর প্রদত্ত Constituent Power বলে সংবিধান সংস্কার করবে। সংস্কার করা সংবিধানের নাম হবে – বাংলাদেশ সংবিধান, ২০২৬।
তিনি বলেন, আইনি ভিত্তি এবং আদেশের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া সনদে স্বাক্ষর করলে তা মূল্যহীন হবে। জুলাই সনদের বাস্তবায়ন এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

সনদ অনুযায়ী সংবিধান সংস্কারের বিষয়ে সবাই প্রায় একমত হলেও, এখনো এটা স্পষ্ট নয় যে, সেটি সংশোধনী হবে নাকি নতুন সংবিধান, এ প্রশ্নের উত্তর আমরা চাই।
এই সনদ কীভাবে বাস্তবায়ন করবে, কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করবে সেটি আগেই জনগণের সামনে এবং আমাদের কাছে পরিষ্কার করতে হবে। আগামীকালের যে অনুষ্ঠান সে অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে আমাদের আহ্বান থাকবে সরকার এবং জাতীয় কমিশনের প্রতি যে, আপনারা এই দাবিগুলো বিবেচনা করুন। এই দাবিগুলো শুধু আমাদের যে একক দাবি এরকম নয়। গতকাল অনেকগুলো দল বলেছে এই সনদ কীভাবে বাস্তবায়ন হবে, এটা নিয়ে অনেকেরই ভিন্ন মত আছে এবং অনেকের মধ্যে অস্পষ্টতা আছে, তাহলে একটা জিনিস অস্পষ্টতা রেখে সবাই এক জায়গায় এসে একটা বিশাল সেলিব্রেশনের মাধ্যমে স্বাক্ষর করার যে আয়োজন, এটার তো কোনো মিনিং রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *