মামলার ২৪ ঘন্টার মধ্যে ঘাতক স্বামী লাল মিয়াকে গ্রেফতার করল পুলিশ ও সাইবার ক্রাইম
মশিউর রহমান ঃ আলোচিত কাঠের দোকানের মধ্যে গৃহবধু লাশের রহস্য উদঘাটন ও ঘাতক গ্রেপ্তার করে সদর থানা পুলিশ ও সাইবার ক্রাইমস্বামী।
ঝিনাইদহের পৌর এলাকার গোপীনাথপুর ছাগল ফার্মের পূর্ব পাশে দোকানের মধ্যে নিজ স্ত্রীকে হত্যা করে খাটের নিচে রেখে দেয়। এ ঘটনায় তাসলিমার ছেলে রাজন বাদী হয়ে ১৩ অক্টোবর (সোমবার) বাবার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এরই সূত্র ধরে সদর থানা পুলিশ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গ্রেপ্তারের জন্য অভিযান চালায়। হরিনাকুন্ডু উপজেলার চাঁদপুর এলাকা থেকে ঘাতক স্বামী লাল মিয়াকে গ্রেফতার করে। মামলার ২৪ ঘন্টার মধ্যে ঘাতক স্বামী লাল মিয়াক গ্রে*ফ*তা*র করল।
গত রবিবার বিকালে ঝিনাইদহের পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর ছাগল ফার্মের পূর্ব পাশে প্রাচীর সংলগ্ন কাঠের দোকানের মধ্যে নিজ স্ত্রীকে হত্যা করে খাটের নিচে রেখে দিয়ে পালিয়ে যায় স্বামী লাল মিয়া।

