টুংগীপাড়া আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা।
আব্দুল হাকিম গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে
টুংগীপাড়া উপজেলা ১ নং কুশলি ইউনিয়ন নিলফা বাজারে ১৪/১০/২৫ মঙ্গলবার বিকাল ৪ ঘটিকার সময় আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মুখ্য আলোচ্যক টুংগীপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম(জাহাঙ্গীর) বি পি এম, পি পি এম। এছাড়াও উপস্থিত ছিলেন কুশলি ইউনিয়নের বি,এন,পি সভাপতি মোহাম্মদ কদর আলী শেখ,টুংগীপাড়া উপজেলার বি,এন,পি’র সাংগঠনিক সম্পাদক মুক্তার মোল্লা, কামরুল মোল্লা, ফায়েক শেখ,মাসুদ শেখ ও স্থানীয় অন্যান্য ব্যক্তিবর্গ। আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভার আলোচনা শুরুতে টুংগীপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম(জাহাঙ্গীর) স্থানীয় সকল জনগণের উদ্দেশ্যে ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন বলে জানান। তিনি আরো বলেন জনগণ সচেতন হলে পাশাপাশি পুলিশ প্রশাসনকে সহযোগিতা করলে মাদক নির্মূল করা সহজ হবে। তিনি আরো বলেন মাদক ক্রয় কারীদের এ বিষয় সম্পর্কে সচেতন করতে পারলে ও তাদের সঠিক চিকিৎসা দিলে এবং কর্মস্থলের ব্যবস্থা করতে পারলে মাদক নির্মূল করার সহজ হবে। এছাড়া অনলাইন জুয়ার বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নেবেন বলে জানান। অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম (জাহাঙ্গীর) টুংগীপাড়া উপজেলাকে একটি মাদকমুক্ত ও মডেল উপজেলা গড়ার আশ্বাস দেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

