ঝিনাইদহ মালয়েশিয়ায় বিল্ডিং নির্মাণকাজে দুর্ঘটনায় এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু।
মোঃ সুরুজ ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার মল্লিকপুর গ্রামের প্রবাসী মোঃ সুজাত হোসেন (৩৫) মালয়েশিয়ায় কর্মরত অবস্থায় এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছেন। জানা যায়, আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে তিনি নির্মাণাধীন একটি বিল্ডিংয়ে কাজ করছিলেন। কাজের এক পর্যায়ে ভারী নির্মাণ সামগ্রী মাথায় পড়ে গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুজাত হোসেন প্রায় ছয় বছর ধরে মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। পরিবারের স্বপ্ন পূরণের আশায় তিনি বিদেশে পাড়ি জমান, প্রতিবেশীরা জানান, সুজাত ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও নম্র স্বভাবের মানুষ। গ্রামের মসজিদে নামাজ আদায়ে ছিলেন নিয়মিত।
স্থানীয় প্রবাসীরা জানিয়েছেন, মরদেহটি দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই সেটি বাংলাদেশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। মোঃ সুজাত হোসেনের অকাল মৃত্যুে পরিবার সহ একালায় যেনো শোকের ছায়া নিমে এসেছে।

