ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন

মোঃ আরিফুর রহমান, স্টাফ রিপোর্টার। শেরপুর জেলার নকলা উপজেলায় ১৪ অক্টোবর ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন খাত হতে প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বসতবাড়ি ও মাঠে চাষযোগ্য জমিতে আগাম শীতকালীন শাক-সবজি আবাদের জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মুরসালিন মেহেদী বলেন, বীজ ও সার মাঠে আবাদ না করে যদি কোন কৃষক বিক্রির উদ্দেশ্যে অসদুপায় অবলম্বন করেন তাহলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

উক্ত প্রনোদনা কর্মসূচীর আওতায় ২৩০জন কৃষকের মাঝে জনপ্রতি ৯প্যাকেট করে মোট ২০৭০প্যাকেট সবজির বীজ এবং ৪০৫জন কৃষকের মাঝে মাঠে চাষযোগ্য ২০শতাংশ জমির জন্য লাউ,বেগুন, শসা,মিস্টি কুমড়ার,যে কোন ১প্যাকেট করে বীজ সহ ১০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার দেওয়া হয় ।

এসময় নকলা উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষক -কৃষানী, স্থানীয় নেত্রীবৃন্দ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নকলা উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব শফিউজ্জামান রানা সহ অনান্য প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *