পিরোজপুরে বিনামূল্যে চোখের চিকিৎসা ও ফ্রি ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ পিরোজপুরে আলহাজ্ব আব্দুস সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চোখের চিকিৎসা ও ফ্রি ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকালে শহরের সি অফিস সংলগ্ন ভাই ভাই মঞ্জিলে দিনব্যাপী এই ক্যাম্পের উদ্বোধন করা হয়। এতে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল সহযোগিতা করে। সকাল থেকেই এলাকার অসহায় ও দরিদ্র মানুষদের ভিড়ে ক্যাম্প এলাকা মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মোঃ মতিউর রহমান।
আলহাজ্ব আব্দুস সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক তুহিন কান্তি ঘোষসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজসেবীরা।

প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. মতিউর রহমান বলেন,এ ধরনের মানবিক কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসনীয়। এতে দরিদ্র জনগোষ্ঠী বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে উপকৃত হবে।”

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন,আলহাজ্ব আব্দুস সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানবসেবার কাজ করে আসছে। শীতবস্ত্র বিতরণ, করোনা সময়ে সহায়তা ও শিক্ষা খাতে অবদান রাখাসহ নানা মানবিক কার্যক্রম আমরা পরিচালনা করি। এই প্রতিষ্ঠানটি আমাদের পারিবারিক অর্থায়নে পরিচালিত হয়। আমার বাবা আলহাজ্ব আব্দুস সোবহান তালুকদার আজীবন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন।”

দিনব্যাপী এই ক্যাম্পে দুই শতাধিক রোগী বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশনের সুবিধা গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *