গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিনথিয়া মিম (৬) নামে এক স্কুল ছাত্রী নিহত

আব্দুল হাকিম গোপালগঞ্জ টুঙ্গিপাড়া প্রতিনিধি: ১২ অক্টোবর ২০২৫ রবিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিনথিয়া মিম ৬) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। নিহত সিনথিয়া মীম টঙ্গীপাড়া উপজেলার নীল্ফা মডার্ন কিন্ডার গার্ডেন স্কুলে প্রথম শ্রেণীর শিক্ষার্থী সে সিংগীপাডা গ্রামের মিরাজ শেখের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায় রবিবার দুপুরে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে পিরোজপুর গামী ইমাদ পরিবহনের একটি বাস যার নাম্বার ১৫ ৯৪৩৩ সিনথিয়া কে ধাক্কা দেয়। এতে ঘটনা স্থালে সে মারা যায় দুর্ঘটনাটি ঘটে নিলফা বাজার এলাকায় মেইন সড়কে। স্থানীয়রা জানান ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহন বাসটি অতিরিক্ত গতিতে চলছিল দুর্ঘটনার পর চালক দ্রুত পালিয়ে যায় এলাকাবাসী চালক কে আটক করার চেষ্টা করলেও চালক পালিয়ে যায় পরে টুঙ্গিপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ সাজ্জা জেনারেল হাসপাতালে পাঠান এবং গাড়িটি থানায় নিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় নেমে আসে শোকের ছায়া ক্ষুদ্র এলাকাবাসী সড় ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং ঈমান পরিবহন বন্দর দাবির করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *