শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। সভায় পুলিশ সুপার মো. আমিনুল ইসলামসহ সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুধীজন অংশগ্রহণ করেন। সভায় জেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিতকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

