জুলাই সনদ ও পিআরসহ ৫ দফা দাবিতে পিরোজপুরে জামায়াতের স্মারকলিপি প্রদান
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর ৫-দফা গণদাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) সকালে জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের নেতৃত্বে জেলা জামায়াতের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে স্মারকলিপিটি পেশ করেন।
স্মারকলিপিতে বলা হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে জনগণের দাবি অনুযায়ী নিচের ৫ দফা বাস্তবায়ন জরুরি।
পেশকৃত ৫-দফা দাবী সমূহ:জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং এ বিষয়ে গণভোট আয়োজন।জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতি চালু। সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি।ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের দৃশ্যমান বিচার।আওয়ামী লীগ সরকারের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধ ঘোষণা।
জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ বলেন,জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও প্রকৃত গণতন্ত্র নিশ্চিত করতে এই ৫-দফা বাস্তবায়ন অত্যন্ত জরুরি। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে, তারা পরিবর্তন চায়, সুষ্ঠু নির্বাচন চায়।”
এ সময় জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

