রংপুর কোতোয়ালী থানার অভিযানে ৯৪ পুড়িয়া হেরোইনসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মশিউর রহমান ঃ রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯৪ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত ১০ অক্টোবর ২০২৫ খ্রি: সকাল অনুমান ১০.১০ঘটিকায় কোতয়ালী থানাধীন ধাঁপ পুলিশ ফাঁড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসআই (নিরস্ত্র) মোঃ জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্সসহ ধাপ এলাকায় অভিযান পরিচালনা করে কেন্দ্রীয় বাস টার্মিনাল বদরগঞ্জ রোডে ঘাঘট ট্রেডার্স এর সামনে ব্যাটারিচালিত অটোরিকশায় মাদক বিক্রয়ের সময় দুই জনকে আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন— ১। মোঃ এনামুল হক ওরফে হাতকাটা পিচু (৩০), সাং-রামপুরা ও ২। মোঃ মিলন (৩৫), সাং-লাকীপাড়া। তাদের কাছ থেকে মোট ৯৪ পুড়িয়া হেরোইন (২৩ গ্রাম) এবং মাদক বিক্রয়ে ব্যবহৃত একটি অটোরিকশা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১৮,৮০০ টাকা এবং অটোরিকশার মূল্য ৭০,০০০ টাকা।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণীর ৮(খ)/৩৮ ধারায় কোতয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *