পিআর পদ্ধতিতে নির্বাচন চালুর দাবিতে দেবহাটায় জামায়াতের লিফলেট বিতরণ

মিজানুর রহমান দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রæয়ারীতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়ভীতিমুক্ত গ্রহণযোগ্য নির্বাচনসহ ৫-দফা দাবিতে উপজেলা জামায়াতের আয়োজনে লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার ১১ (অক্টোবর) বিকাল ৫টায় পারুলিয়া ও সখিপুর বাজারে সর্বস্তরের মানুষ ও ব্যবসায়ীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।
এ লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন, জেলা সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক, সহ-সেক্রেটারী সোলায়মান হোসেন, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল ওয়াহেদ, পারুলিয়া ইউনিয়ন আমীর সোহরাব হোসেন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিলন, সেক্রেটারী মাওলানা রফিকুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
কর্মসূচির দাবিসমূহ হলো:
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রæয়ারিতে নির্বাচন আয়োজন করা। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *