ব্যতিক্রম আয়োজনে বিএনপির উদ্যোগে দ্বিতীয় দিনেও প্রচার হলো তারেক রহমানের সাক্ষাৎকার

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।। ব্যতিক্রম আয়োজনের মধ্য দিয়ে দ্বিতীয় দিনেও জামালপুরের ইসলামপুর বিএনপির উদ্যোগে প্রচারিত হলো তারেক রহমানের বিবিসি’র সাক্ষাৎকার।
সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবুর নির্দেশনায় শনিবার(১১ অক্টোবর) রাতে পৌর শহরের ভেংগুড়া গ্রামে ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই সাক্ষাৎকার প্রদর্শনের আয়োজন করে। উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও সম্ভ্যাব্য মেয়র প্রার্থী নাজিম হোসেন নোমান এতে সার্বিক সহযোগীতা করেন। এ সময় তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া বিবিসি বাংলার সাক্ষাৎকার সম্প্রচারে জনসাধারণের মধ্য ব্যাপক সাড়া ফেলেছে। এ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

এতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান শেখ,উপজলা ছাত্রদলের সাবেক সভাপতি মোজাম্মেল হক, পৌর বিএনপির ওয়ার্ড সভাপতি কারিমুল্লাহ বেপারী, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আ: হালিম, সাধারণ সম্পাদক আরজুসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।
দ্বিতীয় দিনেও সাধারণ জনতার উপচে পড়া ভীড় লক্ষনীয়। প্রচারিত বিবিসির সাক্ষাৎকার আগ্রহের সাথে মনের আনন্দে উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *