খুলনা বটিয়াঘাটা স্ত্রী ও শাশুড়ির সাথে কলহের জেরে যুবক আত্মহত্যা থানায় মামলা

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা: খুলনা বটিয়াঘাটা ১ নং জলমা ইউনিয়নের রাঙ্গেমারী স্কুলভিটা থেকে সুশান্ত গোলদার (২২) গলাশ রসি দিয়ে মৃত অবস্থায় লাশ উদ্ধার করেছে বটিয়াঘাটা থানা পুলিশ।
গতকাল শনিবার সকাল ৬ টার সময়, ১ নং জলমা ইউনিয়নের রাঙ্গেমারি স্কুলভিটা থেকে সুশান্ত গোলদার (২২), পিতা-শ্যামল গোলদার নামের এক যুবকের লাস উদ্ধার করা হয়। পুলিশ জানাই লাসটি উদ্ধার করে আমরা ময়না তদন্ত্রের জন্য খুলনা মেডিকেল কলেজে প্রেরণ করি।
ভিকটিমের আপন বড় ভাই শান্ত গোলদার জানান আমার ছোট ভাই একজন ইজিবাইক চালক। আমার ছোট ভাই সুশান্ত গোলদার গত অনুমান ২ বছর পূর্বে জনৈক প্রতিভাকে প্রেম করে বিবাহ করে। তার স্ত্রী বর্তমানে গর্ভবতী। গত ইং ০৯ অক্টোবর/২০২৫ তারিখ আমার ভাইয়ের শ্বাশুড়ি আমার বাড়ীতে বেড়াতে এসে আমার ছোট ভাই সুশান্ত এর স্ত্রী প্রতিভাকে তার পিতার বাড়ীতে নিয়ে যায়। আমার ভাই তার পিতার বাড়ী যেতে নিষেধ করলে তার স্ত্রী না শুনে তার পিতার বাড়ীতে চলে যায়। ইং ১০ অক্টোবর/২০২৫ তারিখ রাত অনুমান ১১.৩০ পর্যন্ত আমি আমার বাবা মা ও আমার ভাই সকলে একত্রিত খাওয়া দাওয়া করে রাত অনুমান ১২.৩০ মি:এর সময় ঘুমানোর জন্য যারযার রুমে চলে যাই। আমার ভাই তার রুমে গিয়ে মোবাইলে ২) গান ছেড়ে দিয়ে গান শুনতে থাকে। আমার রুম থেকে আমার ভাইয়ের মোবাইলের গানের শব্দ একই তারিখ রাত অনুমান ০১.০০ ঘটিকা পর্যন্ত শুনতে পারি। এরপর আমি ঘুমিয়ে যাই। সকাল অনুমান ০৬.০০ টার সময় পাশের বাড়ীর প্রতিবেশী দিদিমা সুষমা বৈরাগী (৪৫) দেখতে পায় আমার ঘরের উত্তর পাশে পাহাড়ি নিম গাছের ডালে আমার ভাই সুশান্ত গোলদার গলায় লাইলনের রশি দিয়ে ফাঁস দিয়ে ঝুলিতেছে। তখন পাশের বাড়ীর দিদিমা ডাকচিৎকার করিলে আমি সহ আমার বাড়ীর লোকজন ঘুম থেকে উঠে আমার ভাইকে উক্ত স্থানে গলায় ফাঁস দিয়ে ঝুলান্ত অবস্থায় দেখতে পাই। আমাদের ধারনা আমার ভাই তার স্ত্রীর প্রতি অভিমান করে রাত্রের যে কোন সময় আমার ঘরের উত্তর পাশে পাহাড়ি নিম গাছের ডালে লাইলনের রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এ বিষয়ে বটিয়াঘাটা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে মামলা নং ২৬/২০২৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *