ঢাকা মিরপুর সাড়ে এগারো সিটি ক্লাব মার্কেটের মেইন রাস্তার সামনে অস্বাস্থ্যকর পরিবেশ, পরিচ্ছন্ন কর্মী ময়লা স্তুপ থেকে সামান্য ময়লা অপসরণ

সেখ রাসেল সহকারী দপ্তর সম্পাদক: ১০/১০/২০২৫ তারিখ সকাল অনুমািন ৭ টার দিকে সিটি ক্লাব মার্কেটের সামনে হাটাহাটির সময় আমাদের সাংবাদিক সেখ রাসেল সহকারী দপ্তর সম্পাদক খেয়াল করে দেখে রাস্তার পাশে সারিবদ্ধভাবে সবুজে ঘেরা কাঠ বাদাম গাছ। অনেকেই মুখে কাপড় দিয়ে সংগ্রহ করছেন কাঠ বাদাম।
আমাদের পত্রিকার সহকারী সম্পাদক খেয়াল করেন, প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা রয়েছে, কিছু কিছু জায়গায় ময়লা স্তুপ করে রাখা, একজন পরিচ্ছন্ন কর্মী স্তুপকৃত ময়লা থেকে বেলচা দিয়ে সামান্য কিছু ময়লা নিয়ে বেশিরভাগ ময়লা রেখে চলে গেলেন। পরিচ্ছন্ন কর্মী আমাকে দেখে বুঝতে পেরে দ্রুত সরে গেলেন।
আমাদের সহকারী দপ্তর সম্পাদক খেয়াল করলেন, পানি সরানো জায়গায় প্রচুর ময়লা জমে রাস্তায় পানি জমে খুবই অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রচুর দূর্গন্ধ ছড়াচ্ছে। পাশে “কসমো স্কুল Cosmo School” কোমল মতি ছোট শিশুরা যাওয়া আসা করছে। কেমন যেনো সেখানে ডেঙ্গু ও চেকুন গুনিয়া সৃষ্টির প্রজনন স্থান। পাশে কয়েকটি বাস কাউন্টার কিন্তু তাদের কোন কথায় কর্ণপাত করেননা পরিচ্ছন্ন কর্মীরা। কেমন যেন মনে হয় ময়লা আবর্জনা ফেলে ড্রেনেজ ব্যবস্থা চালু না রেখে অপরিচ্ছনা করার প্রতিযোগীতা চলছে। এই পরিচ্ছন্ন কর্মীদের কি দেশের প্রতি পরিচ্ছনতার প্রতি কোন খেয়াল আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *