জিয়া মঞ্চের মতবিনিময় ও আলোচনা সভায় “জিয়াউর রহমানের আদর্শ ছড়িয়ে দিতে তরুণদের এগিয়ে আসতে হবে” …প্রধান বক্তা শাখাওয়াত হোসেন
মোঃ খোরশেদ আলমঃ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ২ নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মতলব দক্ষিণ উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মোঃ আতাউর রহমান রাকিবের সঞ্চালনায় ও ২ নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন জিয়া মঞ্চের সিনিয়র সহ-সভাপতি আবু তাহের বৈদ্যের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন।
তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশের পুনর্গঠনের স্থপতি। তাঁর আদর্শকে বুকে ধারণ করে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জিয়া মঞ্চের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।”
প্রধান বক্তা আরো বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী। তিনি আমাদের শিখিয়েছেন-জনগণই রাষ্ট্রের মালিক, ক্ষমতার উৎস জনগণ। যা সংবিধানের অনুচ্ছেদ ৭(১)-এ স্পষ্টভাবে বলা আছে- জনগনই রাষ্ট্রের মালিক, ক্ষমতা জনগনের হাতেই থাকা উচিত। গত প্রায় ১৮ বছর গণতন্ত্রের কণ্ঠরোধ করা হয়েছে, সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, মিথ্যা মামলা, গুম, খুন সাধারন ব্যাপার হয়ে দাড়িয়েছিল। বিএনপি তথা জিয়া মঞ্চের লক্ষ্য- নৈতিকতা, ত্যাগ ও দায়িত্ববোধ ফিরিয়ে আনা; রাজনীতিকে ব্যবসা নয়, দায়িত্বে রূপান্তর করা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক হাজী আক্তার হোসেন। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মোঃ হুমায়ুন ব্যাপারী, যুগ্ম আহ্বায়ক মোঃ ফয়েজ আহমেদ ও মোঃ ইকবাল খান, মতলব দক্ষিণ উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মোহাম্মদ উল্ল্যাহ খান, এবং যুগ্ম আহ্বায়ক মোঃ আরাফাত হোসেন।
এ সময় অন্যান্য বক্তারা বলেন, জিয়া মঞ্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দিতে কাজ করছে। তরুণদের নেতৃত্বে গড়ে উঠছে নতুন প্রজন্মের জিয়াপন্থী কর্মীবাহিনী, যারা গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা রাখবে।
মতবিনিময় ও আলোচনা সভা শেষে দেশ, জাতি ও দলের সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

