সুজানগরে ইট ভাটায় মালামাল লুটের ঘটনাস্থল পরিদর্শন করেন – এ এস পি সাদিক আহমেদ
সুজানগর (পাবনা) প্রতিনিধি: পাবনার সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের এম এম এস ব্রিকস্ ইট ভাটায় দুর্ধর্ষ ডাকাতি ও মালামাল লুটের ঘটনাস্থল পরিদর্শন করেছে, সহকারী পুলিশ সুপার সাদিক আহমেদ।মঙ্গলবার বিকেলে পাবনার সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নে এম এম এস ব্রিকসে গত শনিবার গভীর রাতে অস্ত্রের মুখে দুইজনকে জিম্মি নগদ টাকা ও মুল্যবান মালামাল লুটের ঘটনায় সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদিক আহমেদ ঘটনাস্থল পরিদর্শন এবং জিম্মিদের ও ভাটার মালিক পক্ষের বিস্তারিত বক্তব্য শোনেন।এ ঘটনার পাহারাদার বাবু মুন্সি ও এক্সেভেটরের চালক আবু সাঈদ ঘটনার বর্ণনা দেন।এ সময় মোহাম্মদ আলী মদন ও তার দুই ছেলে মেহেদী মাসুদ, আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।সহকারী পুলিশ সুপার সাদিক আহমেদ বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা কাজ করছি,আশা রাখছি দ্রুত সময়ের মধ্যে এই ঘটনায় জড়িতদের সনাক্ত করতে সক্ষম হবো।

