শেরপুরের নালিতাবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে ভারতীয় মদ জব্দ

জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে অভিযান চালিয়ে ২৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে যৌথবাহিনী। সোমবার (৬ অক্টোবর) রাতে উপজেলার শিমুলতলা এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায় ওই এলাকায় যৌথবাহিনীর একটি দল নিয়মিত চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল। ওইসময় কয়েকজন সন্দেহভাজন রাস্তার পাশে একটি কার্টুন ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে যৌথবাহিনী কার্টুনটি উদ্ধার করে কার্টুনের ভিতরে থাকা ২৩ বোতল ভারতীয় মদ জব্দ করে। পরে জব্দকৃত মদ ও কার্টুন নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *