বিশ্ব শিক্ষক দিবসে পিরোজপুরে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও ৯ম গ্রেড বাস্তবায়নের দাবি শিক্ষকদের

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার: “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে পিরোজপুরে “মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকবৃন্দের ৫ দফা দাবি বাস্তবায়ন” শীর্ষক সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল ৩টায় পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইদ্রিস আলী আযিযী। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর তালুকদার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলার পুখরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনায়েত কবির, ইন্দুরকানী উপজেলার সেতারা সোবহান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেরা ইসলাম, পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনি মোহন হালদার, শিক্ষক নেতা এমাদুল হক,সহ জেলার বিভিন্ন উপজেলার সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান, সিনিয়র ও সহকারী শিক্ষকবৃন্দ।

সভায় বক্তারা বলেন, মাধ্যমিক শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নে সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তারা মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, শিক্ষকদের এই দাবি বাস্তবায়িত হলে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নসহ শিক্ষক সমাজের মর্যাদা আরও সুদৃঢ় হবে।

শিক্ষকবৃন্দের ৫ দফা দাবি:স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের এন্ট্রি পদ ৯ম গ্রেডে উন্নীত করে ৪ স্তরীয় পদসোপান প্রবর্তন। আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষণসহ মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের স্বাতন্ত্র্য ও মর্যাদা রক্ষা।বিদ্যালয় ও পরিদর্শন শাখার শূন্যপদে দ্রুত নিয়োগ, পদোন্নতি ও পদায়ন সম্পন্ন করা বকেয়া সিলেকশন গ্রেড ও টাইমস্কেল মঞ্জুরের আদেশ প্রদান।

বক্তারা অভিযোগ করেন, বর্তমানে প্রায় ২২ হাজার মাধ্যমিক শিক্ষকের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মওশি) মাত্র তিনজন কর্মকর্তা কর্মরত আছেন, যার সর্বোচ্চ পদ পরিচালক। ফলে শিক্ষক সমাজের ন্যায্য দাবি ও সমস্যা যথাযথভাবে মূল্যায়িত হচ্ছে না।

অন্যদিকে, মাত্র ৮ হাজার কলেজ শিক্ষকের জন্য ৭৮ জন কর্মকর্তা নিয়োজিত, যা “বৈষম্যহীন বাংলাদেশের” ধারণার সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেন বক্তারা।

বক্তারা আশা প্রকাশ করেন, মাধ্যমিক শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়ন হলে শিক্ষাক্ষেত্রে গুণগত পরিবর্তন আসবে এবং

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *