খুলনা বটিয়াঘাটা ৩নং গঙ্গারামপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ওলামা সমাবেশ
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা: খুলনা বটিয়াঘাটা গঙ্গারামপুর ইউনিনের জামায়াত ইসলামের উদ্যোগে আমতলা ইউনিয়ন পরিষদ অফিসে মঙ্গলবার সকাল ৮ ঘটিকায় ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়। হাফেজ মোঃ ওমর ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ঢাকা মহানগর উত্তরের এসিস্টান্ট সেক্রেটারি মাহবুব আলম মিলন, বিশেষ অতিথী কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের খুলনা জেলা সেক্রেটারি মু.আল-আমীন গোলদার, উপজেলা নায়েবে আমীর মাওঃ আশরাফ আলী, ঢাকা মহানর হকার্স শ্রমিকের সভাপতি আব্দুর রহমান, শিবিরের থানা সভাপতি এমদাদুল হক, সেক্রেটারি মো: জুবায়ের, ৪ নং সুরখালী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোহাব্বত আলী খান এছাড়াও রুকোনুজামান, খানজাহান আলী, আবুল কালাম আজাদ, শহিদুল ইসলাম, জিয়ারাত গোলদার, সহ ইউনিয়নের শতাধিক নেতৃবৃন্দ।

